ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অভিযানে ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাবে ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফট্যানেন্ট সাইফুল্লাহ নাঈম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপস সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাতে দিনাজপুরের ফুলবাড়ী শহরের ঢাকা মোড়ের উত্তর পার্শ্বে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান পরিচালনা করে টিনের তৈরি ট্রাংকের মধ্যে কৌশলে লুকানো অবস্থায় ৩৮৬ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
এসময় নীলফামারীর সৈয়দপুরের কাজী ওমর রোডের কাজীপাড়ার মৃক নওশাদ আলমের ছেলে দিলশাদ আলম (৩৬) এবং বাঁশবাড়ী সাহেবপাড়ার যমিনা রবি দাসের ছেলে শান্ত রবি দাশ (৩২) কে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় আজ সোমবার উভয়কে সংশ্লিষ্ট থানা পুলিশে তুলে দেওয়া হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)