• লিড নিউজ
  • জাতীয়

আবারও ১০ ডিগ্রির নিচে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। ফলে বেড়েছে শীতের তীব্রতা। এই তাপমাত্রা ওঠানামায় জেলায় বাড়ছে শীতজনিত রোগব্যাধি।

সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে তেঁতুলিয়ায়। গতকাল রোববার তুলনায় আজ তাপমাত্রা ৩ ডিগ্রি কম। আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ভোর ৬টায় রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ আর বাতাসের গতি প্রতি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার।

এদিকে শীতের প্রভাবে উপজেলায় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শীতের কারণে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া নিউমোনিয়া, হাঁপানিসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগব্যাধি বেড়েছে। তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতাল, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা চিকিৎসা নিতে আসছেন।

মন্তব্য (০)





image

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলা...

১

‎নিউজ ডেস্কঃ জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ক্লাইমেট ইনভেস্টমে...

image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্র...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্...

image

দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

৪

নিউজ ডেস্কঃ  দেশের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে বড়...

image

বঙ্গোপসাগরে লঘুচাপ, ফের ঘূর্ণিঝড়ের আভাস

৫

নিউজ ডেস্ক : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে...

  • company_logo