• অপরাধ ও দুর্নীতি

মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ৬৬ জন উদ্ধার, আটক ৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফের উপকূলীয় এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে পাঁচ দালাল ও ৬৬ জন নারী-পুরুষ ও শিশু ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চারটি রাইফেলের গুলি, একটি দেশীয় রামদা ও একটি কিচির উদ্ধার করা হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) ভোরবেলা সাড়ে ৩ টার সময়  টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকার আব্দুল আমিনের অস্থায়ী তাবু থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৮ জন, পুরুষ, ১১ জন মহিলা ও ৩৭ জন শিশু রয়েছে। 

যাদের মধ্যে ৫৯ জন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া ৫৯ জন ব্যস্তুচ্যুত মিয়ানমার মুসলিম নাগরিক (রোহিঙ্গা)। 

উদ্ধার ভিকটিমরা বলেন, কাজের সুবাদে টেকনাফে আসলে অপহরণচক্র বিভিন্ন স্থান থেকে অপহরণ করে তাদের আস্তানা নিয়ে যায়। পরে মোটা অঙ্কের বিনিময়ে তাদের মালয়েশিয়া পাচার করবে বলে হুমকি দেন। টাকা না দিলে অমানবিক নির্যাতন করেন।

স্হানীয়রা বলেন, টেকনাফ সদর ডেইলপাড়া এলাকা থেকে একদল লোক সিএনজিতে করে অপহরণ করে কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় নিয়ে যায়। তাদের আস্তানা থেকে পালিয়ে আসার সময় স্থানীয়রা ধরে পাচারকারীদের হাতে তুলে দেয়। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় পুলিশ অভিযান চালিয়ে পাচারকারীদের আস্তানা থেকে ভিকটিম ও দালালদের উদ্ধার করা হয়। 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo