• লিড নিউজ
  • আন্তর্জাতিক

উত্তর গাজার সর্বশেষ হাসপাতালের কার্যক্রমও বন্ধ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর গাজার সর্বশেষ হাসপাতালের কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে, হামাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

উত্তর গাজায় প্রায় সব হাসপাতালের কার্যক্রমই বন্ধ রয়েছে। সর্বশেষ কামাল আদওয়ান হাসপাতালেও হামলা চালানোর কারণে এর কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, অক্টোবরে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় বিস্তৃত অভিযান শুরু করার পর থেকে হাসপাতালটি হামাসের মূল ঘাঁটিতে পরিণত হয়েছে এবং সেখানে হামাসের কার্যক্রম চলছিল। এমন অভিযোগ এনেই সেখানে বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হামলার সময় ৬০ জন স্বাস্থ্যকর্মী এবং ২৫ জন গুরুতর রোগী হাসপাতালে অবস্থান করছিল।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি জানিয়েছে, মাঝারি থেকে গুরুতর অবস্থার রোগীদের বাধ্য হয়ে ধ্বংসপ্রাপ্ত এবং অকার্যকর ইন্দোনেশিয়ান হাসপাতালে সরিয়ে নিতে হয়েছে। এসব রোগীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo