• খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জটিলতার অবসান!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জটিলতার অবসান হয়েছে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে অংশ নেবে ৮টি দল। যেই আসরে প্রিয় দলকে সমর্থন দিতে ছুটে যাবে বিশ্বের ক্রিকেট প্রেমীরা। সেই তাতের জন্য ভিসা নীতি সহজ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার এক ঘোষণায় বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ সংস্করণে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের জন্য ভিসা নীতি সহজ করবে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপের সমাপনী অনুষ্ঠানে তারার বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের জন্য ভিসা নীতি সহজ করা হবে।’

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। যা সামনে রেখে টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। এখন অপেক্ষা টুর্নামেন্ট মাঠে গড়ানোর। তবে এই টুর্নামেন্ট নিয়ে কম বেগ পেতে হয়নি পিসিবিকে। যার প্রশংসা করেছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘পিসিবি তার দায়িত্ব সবচেয়ে ভালোভাবে পালন করছে।’ সেই সঙ্গে ভারতের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে তার মত, ‘ক্রীড়াকে রাজনীতির বাইরে রাখা উচিত।’

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo