• বিনোদন

এবার বাবা হতে চান ভাইজান!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ তাকে বলা হয় বলিউডের এলিজেবল ব্যাচেলর। তবে অনুরাগীদের আশা, এক দিন ঠিকই সাত পাকে বাধা পড়বেন সালমান খান। যদিও বিয়ে নিয়ে আর কোনো পরিকল্পনাই নেই তার। একাধিক সাক্ষাৎকারে তা জানিয়েছেন ভাইজান। তবে সালমানের মনের মধ্যে নাকি বাবা হওয়ার বাসনা রয়েছে। 

বারবার তার কাছে একই প্রশ্ন আসে, কবে বিয়ে করছেন? এক সাক্ষাতকারে সেই একই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব শীঘ্রই তার বিয়ের কোনো পরিকল্পনা নেই। কিন্তু শিশুদের প্রতি রয়েছে তার অগাধ ভালবাসা। তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান। তবে এমন কোনো পরিকল্পনা যে নেই, তা-ও জানিয়েছেন।

অন্য এক সাক্ষাতকারে সালমানকে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে সারোগেসির মাধ্যমে বাবা হতে চান? অথবা সন্তান দত্তক নিতে চান? ভাইজান উত্তর দিয়েছিলেন, না, এখনও এমন কোনো পরিকল্পনা নেই। যখন হওয়ার হবে।

বোন অর্পিতা খানের সন্তানকেই কি নিজের সন্তানের মতো বড় করতে চান সালমান? তিনি বলেন, আমাদের বাড়িতে শিশুর অভাব নেই। আর আমার বোন নিজেই খুব সুন্দর করে সন্তানকে লালন করছে। বলা ভালো, সে আমাদের সকলকেই বড় করছে।

বর্তমানে সালমান ব্যস্ত তার আসন্ন ছবি ‘সিকন্দার’ নিয়ে। তার পাশাপাশি ‘বিগ বস ১৮’-এর সঞ্চালনাও করছেন তিনি।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo