• জাতীয়

শ্রীপুরে বোতাম কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত ১ আহত ৪

  • জাতীয়

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ১জন নিহত এবং ৪ জন আহত হয়েছে । 

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি মোল্লাপাড়া এলাকার মেঘনা গ্রুপের এম এন্ড ইউ ট্রিমস লিঃ এর বোতাম তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে এ দূর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত ২ জনের পরিচয় পাওয়া গিয়েছে তারা হলেন, ওয়েস্টেজ শ্রমিক রাকিবুল হাসান রাব্বি (২২), খোকন মিয়া (৪৫) বাকী দু'জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। ৪ জন আহত হয়েছে। একজনের লাশ আমরা পেয়েছি। 

কারখানার ফায়ার এন্ড সেফটি কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, ক্ষয়ক্ষতির বিষয়টি এখন বলা যাচ্ছে না। আমাদের কয়েকজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য পাঠিয়েছি। একজন শ্রমিক মারা গেছে। 

 

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo