প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাফর আলীর ভগ্নিপতি আওয়ামী লীগ নেতা নুর ইসলাম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার নুর ইসলাম শেখ ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং ওই ইউনিয়নের নওদাবশ গ্রামের মৃত ফজর উল্লাহ শেখের ছেলে।
জানা গেছে, গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় নুর ইসলাম শেখকে গ্রেপ্তার দেখানো হয়।
ফুলবাড়ী থানার থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন নুর ইসলাম শেখ । বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)