• খেলাধুলা

স্টাম্পে লাথি মেরে ক্লাসেনের জরিমানা

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাকি সবাই যখন ব্যর্থ, তখন দলকে একাই টানছিলেন হেনরিখ ক্লাসেন। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও করা স্পর্শ করা হয়নি সেটি।

শেষদিকে আউট হয়ে লাথি মারেন স্টাম্পে। যা নজর এড়ায়নি আম্পায়রদের। আচরণবিধি ভঙ্ঘ করে তিনি পেয়েছেন শাস্তি।  

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

গতকাল পাকিস্তানের দেওয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাঁচ নম্বরে লড়তে থাকেন ক্লাসেন। ৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি। ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহের বল ক্যাচ তুলে দিয়ে বিদায় নিতে হয় তাকে। তখন বিষয়টি মেনে নিতে পারেননি প্রোটিয়া ব্যাটার। লাথি মেরে বসেন স্টাম্পে। পরে ম্যাচটি ৮১ রানে হেরে যায় স্বাগতিকরা।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo