• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় র‍্যাব পরিচয়ে কলেজ ছাত্রকে অপহরণ: ন্যায় বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় র‍্যাব পরিচয়ে কলেজ ছাত্র ফেরদৌস সরকারকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সরকারি শাহ সুলতান কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। 

বুধবার দুপুরে শহরের সাতমাথায় অনুষ্ঠিত এই মানববন্ধনে ফেরদৌসের সহপাঠীসহ জহুরুলনগর এলাকার বিভিন্ন ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। 

মানববন্ধনে অংশনকারীরা বলেন, র‍্যাবের পোশাক পড়ে দুর্বৃত্তরা ফিল্মি স্টাইলে যেভাবে ফেরদৌসকে অপহরণ করে ৭ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল সেই ঘটনার তারা কঠোর বিচার চান। তারা বলেন, দুর্বৃত্তদের এত সাহস কিভাবে হয় যে তারা র‍্যাবের মত একটি বাহিনীর পোশাক পরিধান করে এমন অপকর্ম করতে পারে। বগুড়া শহরের জহুরুলনগর এলাকাটি সাধারণ শিক্ষার্থীদের একটি নিরাপদ আবাসস্থল হিসেবেই এতদিন বিবেচিত হতো কিন্তু ফেরদৌসের অপহরণের ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত বোধ করছে। ফেরদৌস কে উদ্ধার করা হলেও সে এখনো মানসিকভাবে স্বাভাবিক হতে পারেনি। এছাড়াও এখনো ধরা পড়েনি এই ঘটনার সাথে জড়িত মূল অপরাধীরা।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরে জহরুলনগর এলাকা থেকে র‍্যাবের পোষাক পরিহিত ৫/৬ জন দুর্বৃত্তের দল ফেরদৌসকে অপহরণ করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলো। ফেরদৌসের পরিবার নগদ ও বিকাশের মাধ্যমে ৩ লাখ টাকা প্রদান করে এবং বাকি টাকা নিতে আসলে পুলিশের পাতা ফাঁদে নরসিংদী থেকে গ্রেপ্তার হন অপহরণ চক্রের দুই নারী। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বগুড়া থেকে অপহৃত ফেরদৌসকে উদ্ধার করা হয় নরসিংদী জেলা থেকে। যে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

 

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo