• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত মাদক কারবারী নারী হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা পূর্বটিয়ারতলা সরকারি আবাসনের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী মোছা. আনজু খাতুন (৩৭)।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টিম মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা পূর্বটিয়ারতলা সরকারি আবাসনের বাসিন্দা রফিকুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় রফিকুল ইসলাম পালিয়ে যান। অভিযানে রফিকুলের স্ত্রী আনজু খাতুনকে আটক করা হয়। তাদের ঘরে তল্লাশী চালিয়ে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত মাদক কারবারী আনজু খাতুনকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। 

এ ব্যাপারে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃত মাদক কারবারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন গাঁজা উদ্ধার ও মাদক কারবারী ওই নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo