• লিড নিউজ
  • জাতীয়

সাগরে লঘুচাপ, শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপটি অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ২০ ডিসেম্বর (শুক্রবার) থেকে দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ ও আগামীকাল সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এসময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক  বলেন, লঘুচাপের ফলে এই দুইদিন শীত কিছুটা কম থাকবে। তবে ২০ ডিসেম্বর থেকে দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তিনি বলেন, বৃষ্টি শেষে আবারও কমতে শুরু করবে তাপমাত্রা। তখন শীত বাড়বে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo