• খেলাধুলা

বিজয়ের দিনে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলকে ২৮ রানে হারিয়েছে যুবা টাইগ্রেসরা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বিজয় দিবসের সকালে জয় এনে দিয়েছে বাংলাদেশ পুরুষ জাতীয় দল। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও জয় পেয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ২৮ রানে হারিয়েছে যুবা টাইগ্রেসরা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ। ২৫ বলে ১ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৩১ রান করেন সাদিয়া আক্তার। এছাড়া আফিয়া আশিমা ২৫ ও সুমাইয়া আক্তারের ব্যাট থেকে আসে ২৪ রান। মালয়েশিয়ার হয়ে চারটি উইকেট নেন রাশমিকা সিয়ান্দি।  

রান তাড়ায় নেমে শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলে ২ উইকেটে ৪৭ রান। কিন্তু শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৯৪ রানের বেশি যেতে পারেনি তারা। অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ১২ রানে ও নিশিতা আক্তার ১৬ রানে ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন নিশিতা।

এদিকে পরের ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য (০)





image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

  • company_logo