• খেলাধুলা

দল হিসেবে খেলতে পারলে সহজেই হারানো সম্ভব ক্যারিবীয়দের: সৌম্য সরকার

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

স্পোর্টস ডেস্কঃ টেস্ট সিরিজের ইতি ঘটেছে সমতায়। এরপর ওয়ানডেতে বাংলাদেশ হয়েছে হোয়াইটওয়াশ। এবার লড়াই টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। এখন অবধি তাদের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে জয় কেবল ৫টি।  

তবে শক্তিমত্তার বিচারে যেতে চান না বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগে টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু কিংসটাউনে খেলেছেন তিনি রংপুর রাইডার্সের হয়ে। ওই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। সঙ্গে বিশ্বাস, বাংলাদেশ দল হিসেবে খেলতে পারলে সহজেই হারানো সম্ভব ক্যারিবীয়দের।  

তিনি বলেন, ‘প্রথমত আমি কিছুদিন আগে এসেছি এখানে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছি। কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে। আমার জন্য একটা ভালো সুযোগ ছিল, ওখানে ভালো টুর্নামেন্ট গেছে। পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। ’ 

‘কারা বড় দল, কারো ছোট দল তার চেয়ে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার বা ৪০ ওভার ভালো খেলবে মাঠে। এটার জন্য আমরা যেন তিনটা দিকেই ভালো করতে পারি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, দল হিসেবে ভালো খেলতে পারি। আমরা আশা করি তাদেরকে আরামসে হারাতে পারবো। তারা টি-টোয়েন্টি ভালো দল ওটার থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দিতে পারলে ম্যাচ জিততে পারবো। ’

এতদিন ধরে বাংলাদেশের জন্য শক্তির জায়গা ছিল ওয়ানডে ফরম্যাট। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে বোলাররা ভালো করতে না পারলেও টি-টোয়েন্টিতে তারা ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস সৌম্যর।

তিনি বলেন, ‘ওয়ানডেতে আমরা বরাবর ভালো খেলে এসেছিলাম। কিন্তু শেষ দুয়েকটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যে একটা ভালো দিক, ব্যাটাররা অন্তত ৩০০ রান করছি। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল। ’

‘এই সিরিজে হয়তো কিছুটা ভুগেছে, আশা করি তারা টি-টোয়েন্টিতে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই; যেহেতু আমরা ওয়ানডেতে তিনশ রান করেছি। এখানে যদি সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে ব্যাটার ও বোলাররা মিলে ভালো সিরিজ যাবে। ’

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo