প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতিসহ ৭ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুমারগাড়া গ্রামের মৃত আব্দুল গনিত প্রাং এর ছেলে ও চাটমোহর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান মান্নাফ (৬৮), মথুরাপুর গ্রামের শামসুদ্দিন এর ছেলে আজহার আলী খাঁ (৪৭), চিরইল গ্রামের মৃত খোদাবক্স প্রাং এর ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম (৬৫), অমৃতকুন্ডা গ্রামের মোহাম্মদ আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৬), বিশ্বনাথপুর গ্রামের মৃত ফয়জা মৃধার ছেলে মকবুল হোসেন (৩৬), আলমনগর গ্রামের আব্দুল আজিজ (৭০) ও তার ছেলে ইদ্রিস আলী (৪৫)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

মন্তব্য (০)