• বিনোদন

দাম্পত্য জীবন নিয়ে কৌতুক,অপ্রস্তুত অভিনেত্রী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ২০২৩ সালে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চড্ডা সাত পাকে বাঁধা পড়েন। গত সেপ্টেম্বরে তাদের প্রথম বিবাহবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে দাম্পত্য জীবন নিয়ে কৌতুক করায় স্বামীর আচরণে অপ্রস্তুত অভিনেত্রী।

সম্প্রতি একটি চ্যাট শোয়ে পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা অংশগ্রহণ করেন। সেখানে তাদের বৈবাহিক জীবন নিয়ে একাধিক প্রশ্ন করেন সঞ্চালক। তবে পুরো শোজুড়েই রাঘবকে বৈবাহিক জীবন নিয়ে হাসিঠাট্টা করতে দেখা যায়। একসময় রাঘবের উত্তর শুনে পরিণীতিও অপ্রস্তুত হয়ে পড়েন। পাল্টা স্বামীকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সঞ্চালকের উদ্দেশে রাঘবকে বলতে শোনা যায়, আমরা বিয়ে করে আনন্দে রয়েছি। ও আনন্দে রয়েছে আর আমি বিবাহিত। স্বামীর মুখে এ ধরনের কথা শুনেই পরিণীতি চমকে ওঠেন। তার মুখ দেখেই তা স্পষ্ট বোঝা যায়। পরে তিনি রাঘবকে চুপ করে থাকতে অনুরোধ করেন। একাধিকবার বৈবাহিক জীবন নিয়ে মশকরা করতে দেখা গেছে আপ নেতাকে। 

তিনি বলেন, দাম্পত্যে সবসময়েই একজন সঠিক, অন্যজন হলো স্বামী। এরই সঙ্গে রাঘব জানান, তাদের মধ্যে কোনো ঝগড়া হলে, তিনিই আগে পরিণীতিকে মানিয়ে নেন। পরিণীতিও নাকি বুঝিয়ে দেন, দোষ ছিল স্বামীর।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo