• খেলাধুলা

দারুণ সময় পার করছেন জোনাথন ট্রট

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের হেড কোচ হিসেবে দারুণ সময় পার করছেন জোনাথন ট্রট। ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির পারফরম্যান্সই বলে দিচ্ছে তা।

তাই সাবেক এই ইংলিশ ব্যাটারের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি করল আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

চলতি বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। গ্রুপ পর্ব ও সুপার এইটে তারা হারিয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়ে সাফল্যের ধারা বজায় রাখে তারা। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো কিছু করার লক্ষ্য তাদের। তাই এর গুরুদায়িত্বটা থাকছে ট্রটের ওপর।

২০২২ সালের জুলাইয়ে দেড় বছরের চুক্তিতে আফগানিস্তানের দায়িত্ব নেন ট্রট। এরপর এক বছর বাড়ানো হয় তার মেয়াদ। ট্রটের অধীনে ৩৪ ওয়ানডে খেলে ১৪ ও ৪৪ টি-টোয়েন্টি খেলে ২০ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান।  

জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানরা। তবে এই সফরে কেবল ওয়ানডে সিরিজেই দলের সঙ্গে থাকবেন ট্রট। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে তার দায়িত্ব সামলাবেন হামিদ হাসান। সহকারী কোচ হিসেবে থাকবেন নওরোজ মঙ্গল।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo