• অপরাধ ও দুর্নীতি

কালিয়াকৈরে ক্লুলেস দুই মামলার রহস্য উদঘাটন: আসামি গ্রেফতার ও রড উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ সম্প্রতি দুইটি ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং প্রধান আসামিদের গ্রেফতার করেছে। এই সফল অভিযানের নেতৃত্ব দেন এসআই জাহাঙ্গীর আলম।

গত ২৬ নভেম্বর ভোরে একটি ডাকাত দল চট্টগ্রাম থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেওয়া একটি ট্রাক সফিপুর ওভার ব্রিজ এলাকায় থামায়। ডিবি পুলিশের পরিচয় দিয়ে তারা ট্রাকটি আটকে ট্রাকচালক ও সহকারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের মানিকগঞ্জে ফেলে দিয়ে, ডাকাতরা ট্রাকে থাকা ১৪ টন রড কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় আনলোড করে বিক্রি করে দেয়।

ঘটনার পর, ১ ডিসেম্বর কালিয়াকৈর থানায় ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয় (মামলা নম্বর- ০১/২৪; ধারা: ৩৪১/১৭০/৩৯৫/৩৯৭)। পুলিশ সাত দিনের মধ্যেই মামলার অগ্রগতি নিশ্চিত করে।পর্যায়ক্রমে অভিযান চালিয়ে পুলিশ চারজন আসামিকে গ্রেফতার করে:মোঃ ওবায়দুল ইসলাম ওরফে রবি (৩৪) – ধরা হয় ৫ ডিসেম্বর সন্ধ্যায়। মোঃ মিজানুর রহমান (৪০) – গ্রেফতার ৫ ডিসেম্বর রাতে। মোঃ হাসান আহম্মেদ ওরফে সেকু (৩৯) – ধরা হয় ৭ ডিসেম্বর রাতে। ৯ ডিসেম্বর ঢাকা থেকে মিজান নামের আরেক ডাকাতকে এসআই জাহাঙ্গীর আলম ছদ্মবেশে গ্রেফতার করেন। মোঃ লিয়াকত আলী হাওলাদার (৫২) – ৮ ডিসেম্বর রাতে গ্রেফতার হন। লিয়াকত আলী একজন ভাঙ্গারি ব্যবসায়ী, তার ভাঙ্গারির দোকান থেকে সাত টন রড উদ্ধার করা হয়।

গত নভেম্বর মাসে কালিয়াকৈর এলাকায় আরেকটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটে, যেখানে কম্বল ভর্তি ট্রাক লুট করা হয়। পুলিশ সফলভাবে সেই কম্বল উদ্ধার করে এবং ছয়জন আসামিকে গ্রেফতার করে।এসআই জাহাঙ্গীর আলম বলেন, “পহেলা ডিসেম্বর মামলা হওয়ার পর সাত দিনের মধ্যে অর্ধেক রড উদ্ধার এবং প্রধান আসামিদের গ্রেফতার করতে পেরেছি। এটি থানার পুলিশের একটি উল্লেখযোগ্য সাফল্য।”

এই দুটি ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় কালিয়াকৈর থানা পুলিশের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo