• বিনোদন

নিজের বাড়িতে মিলল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ফের শোক নেমে এলো ভারতের বিনোদন জগতে। দেশটির হায়দরাবাদে নিজের বাড়িতে মিলল কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী শোভিতা শিবন্নার মরদেহ।

রোববার ( ১ ডিসেম্বর) তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

পুলিশ সূত্রে জানা গেছে, শোবিতা শিবন্নার বাড়ির একটি কক্ষে প্রবেশ করে দেখা গেছে তার দেহ ঝুলছে। তাই প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে।  

তবে কী কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন ৩০ বছরের অভিনেত্রী তার কারণ জানাতে পারেনি পুলিশ। শোভিতার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট পেলে কারণ বলা যাবে।

গাছিবাউলি থানার পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে অভিনেত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতোমধ্যেই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।

শোভিতাকে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘ওন্ধ কাথে হেলা’র মতো ছবিতে দেখা গেছে। এছাড়াও তিনি ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছিলেন।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo