• খেলাধুলা

রিয়ালকে জয়ে ফেরালেন এমবাপ্প-বেলিংহাম

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ  চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করে সমর্থকদের 'কাঠগড়ায়' দাঁড়িয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তার শাস্তি হিসেবেই হয়তো এবার এমবাপ্পেকে পেনাল্টি নিতে দিলেন না রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

 সেই সুযোগ কাজে লাগিয়ে স্পটকিক থেকে গোলের দেখা পেলেন জুড বেলিংহাম। পরে অবশ্য গোল করেছেন এমবাপ্পে নিজেও। আর তাতে ভর করে হেতাফেকে ২-০ গোলে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চড়াও হয় রিয়াল। তবে গোলের মুখ দেখতে তাদের অপেক্ষায় থাকতে ৩০ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে গোল করার সময় গেতাফের গোলরক্ষককে ধোঁকা দেন বেলিংহাম। পানেনকা কিকে পরাস্ত হয়ে গোলরক্ষক দাভিদ সুরিয়া ডান দিকে পড়ে যান। বল ধীরে ধীরে জালে জড়িয়ে যায়।

পেনাল্টি না নিতে পারার কষ্ট অবশ্য মিনিট আটেক পরেই পুষিয়ে নেন এমবাপ্পে। বেলিংহামের পাসে বল বক্সে পেয়ে বাঁকানো শটে জালে জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। ২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর পেনাল্টির আবেদন করেছিল রিয়াল। কিন্তু ভিএআর দেখে তা বাতিল করে দেন রেফারি। পরে ফেদে ভালভার্দের এক শট ঠেকিয়ে দেন হেতাফের গোলরক্ষক। এমবাপ্পেও সুযোগ মিস করেন। ড্রিবলিংয়ে গোলরক্ষককে বোকা বানিয়েো ফাঁকা পোস্টে বল জড়াতে পারেননি তিনি। পরে আরও দুইবার সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। তবে এতে দলের জয় পেতে কোনো সমস্যা হয়নি।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo