• অপরাধ ও দুর্নীতি

কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মুন্সিরটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ড মুন্সির টেক এলাকার শিবার আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৮)

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে বাবা-মাসহ ওই নারী শ্রমিক গাইবান্ধা থেকে কালিয়াকৈরে আসে।

পরে উপজেলার পূর্ব চান্দরা পাশা গেট মুন্সিটেক এলাকায় রাজ্জাকের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। ওই বাসার অন্য এক ভাড়াটিয়া আরিফুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুইজনের মধ্যে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের কিছুদিন পরে ওই নারী  শ্রমিকের মা-বাবা দেশে চলে যায়।

স্বামী আরিফুল ও তার স্ত্রী দুইজনই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করে। রবিবার সন্ধ্যায় ওই নারী শ্রমিককের এক বন্ধু তার বাসায় বেড়াতে আসলে এ সুযোগে বাড়ির মালিক রাজ্জাক দরজায় তালা ঝুলিয়ে দেয়। পরে বাড়ির মালিক ওই ছেলের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ২ হাজার ৫০০ টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়।এ সুযোগে বাড়ির মালিক ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এর আগেও ওই নারী শ্রমিককে বাড়ির মালিক বিভিন্ন সময় কু- প্রস্তাব দিয়ে আসছিল। ডিউটি শেষে স্বামী আরিফুল বাসায় আসলে তার কাছে সব খুলে বললে স্বামী রাতেই থানায় গিয়ে বাদী হয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়ে বাড়ির মালিক রাজ্জাকে গ্রেফতার করে।

কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে রবিবার রাতেই বাড়ির মালিক আব্দুর রাজ্জাক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo