• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামী মোহাম্মদ বাদশা মিয়া (২৬) কে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার দিবাগত রাত বাদশাকে আটকের পর মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলামের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। 

র‍্যাব সুত্রে জানা যায়, র‍্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবারাতে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলায় প্রধান আসামী মোহাম্মদ বাদশা মিয়াকে আটক করা হয়। আটক বাদশা সানিয়াপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই মাসে ভিকটিম কিশোরী (১৯) গাজীপুর জেলার মাস্টারবাড়ী এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পরে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা এলাকার হযরত শাওয়াল (রহঃ) এর মাজারের সামনে পথ আটকে কয়েকজন যুবক তাকে পাশের বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। পরবর্তীতে ৩ আগস্ট বিষয়টি নিয়ে ভিকটিম বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo