• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাসস্থানে আবারো হিজবুল্লাহর শক্তিশালী ড্রোন হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসস্থান সিজারিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবাননের আল-আহেদ নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম এ খবর দিয়েছে।গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে ওই বিস্ফোরণ হয়েছে।

ইসরাইলের আরও কয়েকটি গণমাধ্যম বলছে, গত অক্টোবরে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকে নেতানিয়াহু একটি ‘সুরক্ষিত বেসমেন্টে’ বাস করছেন। ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, ড্রোনটি লেবানন থেকে উৎক্ষেপণ করা হয়, সরাসরি ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেতানিয়াহুর বাড়িতে পৌঁছায়।

বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়া দূর থেকে দৃশ্যমান ছিল। একটি সূত্র ইসরাইলের চ্যানেল ১২-কে জানিয়েছে, বিস্ফোরণের সময় নেতানিয়াহু ও তার স্ত্রী তাদের বাড়িতে উপস্থিত ছিলেন না। এর আগে গত ১৯ অক্টোবর ইসরায়েলের রাজধানী তেলআবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে লেবানন থেকে উড়ে আসা একটি ড্রোন আঘাত হানে। এ সময় নেতানিয়াহু এবং তার স্ত্রী সেখানে ছিলেন না। তাই হিজবুল্লাহর ওই ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo