• উদ্যোক্তা খবর

চাটমোহরে ১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৯ হাজার ৩ শত ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 

এসময় উপজেলা চত্বরে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন  উপজেলা, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, কৃষি সম্পসারণ কর্মকর্তা শোয়েব রহমান, কৃষি সম্পসারণ কর্মকর্তা তানিয়া আক্তার, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমখ।

উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন জানান, রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, ওড়হর, মসুর, খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ৯ হাজার ৩ শত ৬০ জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মোট বীজ ৫৭ হাজার ২ শত কেজি, ডিএপি সার ১৯ লক্ষ ৮৫ হাজার ৫ শত ৫৯ কেজি, এমওপি ১৭ লক্ষ ৮৬ হাজার কেজি বিতরণ করা হয়েছে। 

মন্তব্য (০)





image

বাড়ির আঙিনায় ২০০ প্রজাতির ফুল, তাতেই কর্মসংস্থান

১

নড়াইল প্রতিনিধি : হরি নদীর কূল ঘেঁষা ছোট্ট মেঠো রাস্তা। রাস্...

image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

২

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

৩

‎নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

৫

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

  • company_logo