• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নিজেকে জয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি হতে যাচ্ছে আমেরিকার স্বর্ণযুগ। মঙ্গলবার ভোট শেষে গণনার সময়ে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি ভাষণমঞ্চে হাজির হয়ে সমর্থকদের উদ্দেশে এসব কথা বলেন।  

ট্রাম্প বলেন, আমেরিকান নাগরিকদের জন্য এটি বিশাল এক জয়। এ জয় আমাদের আমেরিকাকে আবারো মহান করতে দেবে।

আনুষ্ঠানিকভাবে এখনো প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে না পারলেও ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করলেন।

ভাষণমঞ্চে ট্রাম্পের সঙ্গে স্ত্রী মেলানিয়া ট্রাম্প, রানিংমেট জেডি ভ্যান্সসহ প্রচারকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্রাম্প তার জয়কে রাজনৈতিক বিজয় বলে উল্লেখ করেন। উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান তাকে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য।

এ সময় উপস্থিত সমর্থকরা ইউএসএ, ইউএসএ, ইউএসএ বলে স্লোগান দিচ্ছিলেন।

ট্রাম্প বলেন, আমরা আমাদের দেশকে সুস্থ ও শক্তিশালী করে তুলতে সাহায্য করতে যাচ্ছি।

ট্রাম্প প্রতিশ্রুতি দেন, তিনি সীমান্ত সমস্যার সমাধান করবেন। সাবেক এ প্রেসিডেন্ট বলেন, তিনি ও তার দল একটি বিশেষ উদ্দেশ্যে ইতিহাস সৃষ্টি করেছেন।  

এ ভাষণকে স্পষ্টভাবে রিপাবলিকান প্রার্থীর বিজয় ভাষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট কমলা হ্যারিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প ২৬৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন। কমলা পেয়েছেন ২১৯টি। জেতার জন্য ২৭০টি ভোটের প্রয়োজন হয়।

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo