ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকার রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টায় ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিশেষ সভা শেষে তিনি এই ঘোষণা দেন।
ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আরও উন্নতির জন্য নানা পদক্ষেপ নেওয়া হবে।’’এ সময়, রাস্তায় দোকানপাট বসানোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘রাস্তায় কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না। তবে ফুটপাতে দোকান বসানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’
চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘চাঁদাবাজি কিছুটা বেড়েছে, কিন্তু কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।’’ মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার যে মডেল তৈরি করা হয়েছে, সেটি ঢাকার অন্যান্য এলাকায়ও কার্যকর করা হবে বলে জানান তিনি।
নিউজ ডেস্কঃ জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ক্লাইমেট ইনভেস্টমে...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্...
নিউজ ডেস্কঃ দেশের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে বড়...
নিউজ ডেস্ক : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে...

মন্তব্য (০)