• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ৩টি মামালায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার দোলান বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় রাইসুল ইসলাম (৩০), আব্দুল জলিল (৫২) ও ফজলুল হক (৫৮) নামের বাজারের ৩ ব্যবসায়িকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩টি মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানকালে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান পিপিএম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo