• খেলাধুলা

বার্সেলোনার জয়রথ ছুটছেই, টানা ছয় ম্যাচ জয়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের জালে ৪ গোল দিয়ে শুরু। এরপর লা লিগার এল ক্লাসিকোতে প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদকে এক হালি গোল দিয়েছিল হান্সি ফ্লিকের শিষ্যরা।

দারুণ ছন্দে থাকা কাতালান জায়ান্টরা এবার এসপানিওলকে হারিয়েছে ৩-১ গোলে।  

গত ২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতেছে বার্সেলোনা। প্রতিটি ম্যাচেই কমপক্ষে ৩ গোল করেছে তারা।  

গত রাতে এসপানিওলের বিপক্ষে বার্সার ৩টি গোলই আসে প্রথমার্ধে। দ্বাদশ মিনিটে দাবি ওলমোর গোলে এগিয়ে যায় তারা। লামিন ইয়ামালের দারুণ এক পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ওলমো।  

এরপর ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। মার্ক কাসাদোর বাড়িয়ে দেওয়া বলে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার। এ মৌসুমে বার্সার জার্সিতে এটি রাফিনিয়ার ১১তম গোল।

৩১তম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ওলমো। তবে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন এসপানিওলের জাভি পুয়াদো। যদিও তা শুধু ব্যবধানই কমিয়েছে।

১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগায় এখন সবার ওপরে বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।  

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo