• বিনোদন

সন্তানদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ হলে কার পক্ষ নেবেন বলিউড বাদশাহ?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ পর্দায় নায়ক হিসেবে যেমন সফল সন্তানদের বাবা হিসেবেও তেমনই সফল শাহরুখ খান। আরিয়ান, সুহানা, আব্রামদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। ছেলেমেয়েদের নিজেদের মধ্যাকার সম্পর্কও গভীর। কিন্তু ভাই-বোনেদের এই দৃঢ় সম্পর্ক মুহূর্তেই দুর্বল করে দেয় সম্পত্তির ভাগবাটোয়ারা। ওদিকে শাহরুখের তো বিশাল সম্রাজ্য।

তা নিয়ে যদি বিবাদে জড়ান সুহানা, আরিয়ান, আব্রাম তবে কার পক্ষ নেবেন বলিউড বাদশাহ? গতকাল ২ নভেম্বর এরকম কঠিন প্রশ্নটির উত্তর দিয়েছেন কিং খান। জন্মদিনে এবার আর মান্নাতের ছাদে দেখা যায়নি শাহরুখকে। তাই বলে ভক্তদের থেকে দূরে ছিলেন না। তাদের নিয়ে দিনটি উদযাপন করেছেন একটি রুদ্ধদ্বার অডিটোরিয়ামে। সেখানে দিয়েছেন ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর।

সেখানেই প্রশ্নটির সম্মুখীন হন তিনি। শাহরুখ বলেন, “এমনিতে ওদের মধ্যে ঝামেলা হয় না। বিষয়টা খুব অদ্ভূত, আমি তাই ভাবছি যে আজ পর্যন্ত কোনো ঝামেলা হয়নি! না হলেই ভালো। সম্পত্তির ভাগাভাগি নিয়ে বড় সমস্যা হবে। এরপর বলেন, “তবে আমার মনে হয় আমি সুহানার পক্ষ নেব। ছেলেরা তো ঠিকঠাক। আমি তাদের পছন্দ করি। কিন্তু বড্ড লোমশ হয়।

আমার মনে হয় মেয়েরা খুবই সুন্দর হয়, খুব মিষ্টি হয়। আমার মনে হয় ওরা বেশ বলিষ্ঠ। তাই আমার সুহানার পক্ষ নেওয়ার কারণ আমি শক্তিশালী দিকে থাকতে চাই। শাহরুখের উত্তর শুনে গোটা অডিটোরিয়াম করতালিতে ভরে যায়। এদিকে কন্যা সুহানার সঙ্গে শিগগিরই স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন শাহরুখ। ‘কিং’ নামের সে ছবির জন্য নিজের বড় চুল ছোট করেছেন তিনি। ছবিটির গানের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo