ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর বাজারে ৩টি মামালায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার বক্তারপুর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় নাছির (২৮), আহসান উল্লাহ আকন্দ ও বাসেদ (৪২) নামের বাজারের ৩ ব্যবসায়ির প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩টি মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।
অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

মন্তব্য (০)