প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধিঃ যৌথবাহিনীর অভিযানে গাজীপুরে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মহানগরের লক্ষীপুরা এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী।
যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে মহানগরের লক্ষীপুরা এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। পরে গ্রেফতারকৃতদের গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনী আরো জানায়, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)