• খেলাধুলা

নবাবগঞ্জে নারী সাফ চ্যাম্পিয়ন মাতসুশিমা সুমাইয়াকে সংবর্ধনা

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নারী সাফ চ্যাম্পিয়ন ২০২৪ জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম সদস্য মাতসুশিমা সুমাইয়াকে তার নিজ এলাকা চুড়াইন ইউনিয়নের দূর্গাপুর এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) দুপুরে তাকে এ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নারী সাফজয়ী মহিলা ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ন সদস্য মাতসুশিমা সুমাইয়া ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মো. মাসুদুর রহমান ও মা মাসুশিমা তমমীর কন্যা।

জানা যায়, নারী সাফজয়ী মাতসুশিমা সুমাইয়া ঢাকা নর্থসাউথ বিশ^বিদ্যালয়ের সম্মান প্রথম সেমিষ্টারের শিক্ষার্থী। তিনি পড়াশনার পাশাপাশি নারী ফুটবল খেলায় বেশ পারদর্শী। তার জন্ম জাপানে। মাতসুশিমা সুমাইয়া তিনি মাসুদ ও তমমী দম্পতির বড় মেয়ে। এছাড়াও এ দম্পতির আরও দুটি ছেলেও রয়েছে। বড় ছেলে মো. ওমর ফারুক অষ্ট্রেলিয়ায় একটি ক্লাবে ফুটবল খেলার সাথে জড়িত রয়েছে বলে জানান মাতসুশিমা সুমাইয়ার বাবা মাসুদুর রহমান। এছাড়ও ছোট ছেলে মো. জাহিদ জার্মানীতে আছেন। সেও ফুটবল খেলার প্রতি বেশ অগ্রসর।

সুমাইয়ার বাবা মাসুদুর রহমান বলেন, মাতসুশিমা সুমাইয়ার ছোট বেলা থেকে ফুটবল খেলার প্রতি বেশ ঝোক ছিলো। এর ধারাবাহিকতায় আজকে তার এই সাফল্য। মেয়ের এ কৃতিত্বে আমরা সকলেই অনেক আনন্দিত। এলাকার মানুষও আজকে মাতসুশিমা সুমাইয়া সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করলেন। গর্বে আমার বুক ভরে গেছে। আমি আমার এলকাবাসীর কাছে ঋণী হয়ে থাকলাম। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন যাবৎ জাপানে থাকার সুবাদে সেখানেই আমি দাম্পত্য জীবন শুরু করি। এরপর মাঝে মাঝে দেশে আসা-যাওয়া করি।

এ সময় উপস্থিত ছিলেন, চ‚ড়াইন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, ইউপি সদস্য মো. হাশিম, সাজ্জাদ হোসেন ভ‚ইয়া তাপস, সাজু আহমেদ, নাসির উদ্দিন, সোনাহাজরা ফাজি¦ল মাদ্রাসার সাবেক ভিপি মো. মাসুদ মোল্লা, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মাসুদ পারভেজ সহ বিভিন্ন এলাকার লোকজন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, নবাবগঞ্জের একজন নারী যে গৌরব অর্জন করেছেন তা অবশ্যই প্রশংসনীয়। আমরা তার সাফল্য কামনা করি।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo