• অপরাধ ও দুর্নীতি

যৌথ বাহিনী অভিযানে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে বাসন থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবহানকে (৫৩) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব প্রদান এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে মহানগরীর ভোগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

তার বাসা ও অফিস থেকে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে গ্রেফতার আব্দুস সোবহান মহানগরীর ভোগড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে এবং বাসন থানা শ্রমিকলীগের একাংশের সভাপতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে মহানগরীর ভোগড়া এলাকায় অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা।

এ সময় বাসার দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, আটক সোবহানকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব প্রদান ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo