• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ব শুত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় কিশোর জিয়ারুল ইসলাম (১৭) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ ২ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে। 

জানা যায়, বুধবার রাতে নিহত জিয়ারুল ইসলামের বাবা আলাল উদ্দিন বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩জনকে আসামিকে করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই কমল সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ এলাকা থেকে মামলার প্রধান আসামি উপজেলার রফিয়ার আলগী গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ও ৬নং আসামি আমিনুল ইসলাম (২০)কে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, জিয়ারুল হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে ও অভিযোগের ভিত্তিতে মামলা প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে পূর্ব শুত্রুতার জেরে এ ঘটনাটি ঘটে। আহত জিয়ারুলকে এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo