• প্রশাসন

কুড়িগ্রামে কনস্টেবল পদে নিয়োগের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সেপ্টেম্বর ২০২৪ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর-২০২৪ এর ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের ইভেন্ট ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

উক্ত নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসলাম উদ্দিন ও সহকারী পুলিশ সুপার রাকিবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, দিনাজপুর হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান ও নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo