ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজারের ৩ ব্যবসায়িকে ৩টি মামালায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বাজারের তিন ব্যবসায়ির ২ জনকে ৫ হাজার করে ১০ হাজার ও এক ব্যবসায়িকে ২ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১)(ঙ) ধারায় ৩ মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক। তিনি আরো জানান, অভিযানে ওই বাজার থেকে ১ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।
এ সময় অভিযানকালে গাজীপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. গোলাম মর্তুজা, কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইউসুফ হাবীব, মৎস্য কর্মকর্তা মো. আবু সামা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)