ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার কেন্দুয়াতে অভিযান চালিয়ে ৬শ পিছ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার( ২৫ অক্টোবর) রাত ৯টার সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের কাঁচাসড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬শ পিছ ট্যাপেনটাডোল ট্যাবলেট ও নগদ তিন লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,কালাবহ সুইচগেট মোড় এলাকার মৃত শফিকুলের ছেলে মোঃ রাজু (৩০) ও কাঁচাসড়া গ্রামের আকন্দ বাড়ী এলাকার মৃত আব্দুল আওয়াল আকন্দের ছেলে অনিক রহমান (২৪)।
এ বিষয়ে ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান, আমাদের বিশেষ অভিযানে ৬ শ পিছ নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের আইনী পক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)