ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাতকানিয়া উপজেলায়(২৬ অক্টোবর)শনিবার সকাল ১০ দিকে মরফলা বাজার ও কেরানিহাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লাইসেন্স না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয়রশিদ সংরক্ষণ না করা, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থাকা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয় গুলি তদারকি করা হয়।
এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি মামলায় ৭১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, ফারিস্তা করিম।
অভিযানে সহযোগিতা করেন, স্যানিটারি ইন্সপেক্টর সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)