• খেলাধুলা

ফুটবল জাদুকর গোল ছাড়াই মিয়ামির দুর্দান্ত জয়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ইন্টার মিয়ামির হয়ে সবশেষ দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের দলটি আজ মাঠে নেমেছিল প্রথম প্লে-অফে। এ ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিল আটলান্টা ইউনাইটেড। ঘরের মাঠে এই ম্যাচে গোল পাননি মেসি, তবে ফুটবল জাদুকর গোল না পেলেও জয় তুলে নিতে কোনো বেগ পেতে হয়নি টাটা মার্টিনোর শিষ্যদের। ঘরের মাঠে আটালান্টার বিপক্ষে এই ম্যাচটি ২-১ গোলে জিতেছে মিয়ামি।

মেসি গোল না পেলেও তাঁর দুই সাবেক বার্সা সতীর্থ পেয়েছেন জালের দেখা। লুইস সুয়ারেজ ও জর্দি আলবা জালের দেখা পাওয়ায় ২-১ গোলে ম্যাচটি জিতেছে মিয়ামি। আটালান্টার বিপক্ষে ম্যাচটির শুরুতেই জালের দেখা পায় মিয়ামি। ম্যাচের ২ মিনিটেই মিয়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। প্রতিপক্ষের ভুলে বক্সের ভেতরে বল পেয়ে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। শুরুতেই এগিয়ে যাওয়ার পর পুরো ম্যাচেই দাপুটে পারফর্ম্যান্স ধরে রেখেছিল মিয়ামি।

আটালান্টার বিপক্ষে এই ম্যাচে বেশ কয়েকবারি গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি। তবে শেষ পর্যন্ত জালের দেখা পাননি আর্জেন্টাইন তারকা। এদিকে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট ছয়েক আগে সমতায় ফিরে আটালান্টা। সমতায় থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পরও একের পর এক আক্রমণ করেছে মিয়ামি। ম্যাচে ৬৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল মিয়ানি।

পুরো ম্যাচের ২২ টি শট নিয়ে ১২টি লক্ষ্যে রেখেছিল মিয়ামি। তুমুল আক্রমণের ধারাবাহিকতায় ৬০ মিনিটে ফের গোলের দেখা পায় মিয়ামি। জর্দি আলবার করা এই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি। এই জয়ে তিন ম্যাচের প্লে অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে মিয়ামি।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo