• বিনোদন

অবশেষে জানা গেল নিশোর নতুন সিনেমার নাম

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

 

বিনোদন ডেস্কঃ 'সুড়ঙ্গ' সিনেমা দিয়ে গত বছরের জুন মাসে বড় পর্দায় অভিষেক হয় অভিনেতা আফরান নিশোর। এরপর প্রায় দেড় বছর হয়ে গেলেও দেখা নেই নিশোর। ওদিকে ভক্তরা অপেক্ষায় প্রিয় তারকাকে নতুন সিনেমায় দেখার। সে অপেক্ষার অবসান ঘটল। নিশোর পরবর্তী সিনেমার নাম 'দাগী'। কয়েকদিন আগে পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে।

বিশ্বস্ত সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘দাগী’র সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। শুটিং শুরু হবে নভেম্বর মাসের মাঝামাঝি। আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। 

শিহাব শাহীন সংবাদমাধ্যমকে বলেন, কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করবে। তার আগে আমি কিছু বলতে পারবো না। 'সুড়ঙ্গ' সিনেমায় নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা। এটি নির্মাণ করেন রায়হান রাফী। তুমুল ব্যবসা করেছিল ছবিটি।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo