ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ভাংচুর ও লুটপাটের মামলায় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন(৫০)কে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার (২১ অক্টোবর) সাদিকুল ইসলাম স্বপনকে পুলিশ চায়না বাজার এলাকা থেকে আটক করে। আটককৃত স্বপন ও তার সহযোগীরা ২০১৩সালে রাজারহাট বাজারের হান্নান আলী নামের এক কাপড় ব্যবসায়ীর দোকান ভাংচুর ও লুটপাট করে। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী। সাদিকুল ইসলাম স্বপন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি এলাকার মনির সরকারের ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
মঙ্গলবার(২২অক্টোবর) সকালে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলাম স্বপন একটি মামলায় অভিযুক্ত আসামী মঙ্গলবার(২২ অক্টোবর) সকালে তাকে কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

মন্তব্য (০)