• লিড নিউজ
  • খেলাধুলা

৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিকদের অধিনায়ক নাজমুল শান্ত। তবে ব্যাত হাতে মাঠে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানেই ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরতে পারেননি মুশফিক-লিটন-মিরাজরাও। ফলে মধ্যাহবিরতির আগেই ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে টাইগাররা। 

আগে ব্যাট করতে নেমে সেই পুরোনো ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে টাইগার। ঢাকা টেস্টের প্রথম এক ঘণ্টায় কিছু বুঝে ওঠার আগেই ভাঙন ধরেছে ব্যাটিং লাইনআপে। ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। মুল্ডারের অফ স্টাম্পের বাইরের লেন্থ ডেলিভারি অযথাই মারতে যান সাদমান। দ্বিতীয় স্লিপে থাকা এইডেন মার্করামের ক্যাচ নিতে মোটেও বেগ পেতে হয়নি।

দ্বিতীয় উইকেটে ব্যাটিংয়ে নামা মুমিনুল হকও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত মাত্র ৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে দলকে চাপে ফেলেছেন। লেগ সাইডে খেলতে যাওয়া মুমিনুলের ব্যাটে বল হালকা ছুঁয়ে উইকেটরক্ষণ কাইল ভেরেইন্নের গ্লাভসবন্দি হয়।

এরপর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফের আবার ব্যার্থতার পরিচয় দিয়েছেন। উইকেটে থিতু হওয়ার আগেই ব্যাক্তিগত ৭ রান করেই সাজঘরে ফেরেন তিনি। 

এদিকে শান্ত ফেরার পর ক্রিজে জয়ের সঙ্গী হন মুশফিকুর রহিম। তবে তিনিও আজ দলকে পথ দেখাতে ব্যর্থ হয়েছেন রাবাদার বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। দলীয় ৪০ রানে মুশফিক ফেরার পর লিটন দাসও ফিরেছেন দ্রুতই। টাইগার এই ব্যাটার সাজঘরে ফিরেন ১৩ বলে ১ রান করে। 

একপ্রান্তে নিয়মিত উইকেট হারালেও অপরপ্রান্তে টিকে ছিলেন ওপেনার জয়। লিটন ফেরার পর ক্রিজে তাঁর সঙ্গী হন মেহেদী মিরাজ। তবে এই অলরাউন্ডারও আজ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মধ্যাহবিরতির আগে প্রথম সেশনের শেষ বলে কেশব মহারাজের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ১৩ রান করেছেন তিনি। 

৬ উইকেটে ৬০ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছে বাংলাদেশ। 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo