• অপরাধ ও দুর্নীতি

র‍্যাব-১৪ এর বিশেষ অভিযানে ময়মনসিংহে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ১৯ অক্টোবর ২০২৪ তারিখ র‍্যাব-১৪, সিপিএসসি এর একটি আভিযানিক  দল দুপুর ১টার সময় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন ১ নং তারাকান্দা ইউপিস্থ ময়মনসিংহ টু তারাকান্দা মহাসড়কে ময়মনসিংহ অভিমুখে আগত একটি ইজি বাইকে তল্লাশি অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী  মফিদুল ইসলাম(৪০), মাহবুব(৩২), কে আটক করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ইজি বাইকে তল্লাশি করে সামনের এবং পিছনের সিটের নিচ হতে প্রাপ্ত মোট ৩৯৬ বোতল ফেন্সিডিল ০২ টি বাটন ফোন এবং আটককৃত ইজি বাইক জব্দ করে । জব্দকৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য = ৭,৯২,০০০ /- (সাত লক্ষ বিরানব্বই হাজার) টাকা। 

উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্ন জেলায়  মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় মামলা দায়ের, আসামী ও আলামত হস্তান্তর  প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo