• খেলাধুলা

ফিনল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ফিনল্যান্ডের মাঠে শুরুতেই ইংল্যান্ডকে এগিয়ে নেন জ্যাক গ্রিলিশ। পরে গোলের দেখা পান ট্রেন্ট অ্যালেকজান্ডার আরনল্ড ও ডেকলান রাইস। তাদের নৈপুণ্যে জয়ে ফিরল ইংল্যান্ড।  

গতকাল রাতে নেশন্স লিগের ম্যাচে ফিনল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধে গ্রিলিশের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আরনল্ড। শেষদিকে ফিনল্যান্ডের জালে আরও একটি গোল দেন রাইস। এরপর স্বাগতিকদের ব্যবধান কমান আর্তু হসকনেন।

হেলসিঙ্কির অলিম্পিক স্টেডিয়ামে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড। অষ্টাদশ মিনিটে গোমেসের পাওয়া পাস বক্স থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন গ্রিলিশ। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পায় তারা। কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারেনি।  

বিরতির পর ৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আরনল্ড। দারুণ এক ফ্রি কিক থেকে বল সরাসরি জালে পাঠান লিভারপুল তারকা। দশ মিনিট পর পায়ের টোকায় বল আরও একবার ফিনল্যান্ডের জালে পাঠান রাইস। শেষদিকে স্বাগতিকদের হয়ে গোল করে ব্যবধান কমান হসকনেন।

চার ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপের দুইয়ে আছে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে গ্রিস। চার ম্যাচেই হেরে তলানিতে ফিনল্যান্ড।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo