• অপরাধ ও দুর্নীতি

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ২৩ টি বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটক ৩ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে  ২৩ টি বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার মৌলভী মনির আহমেদ (৫২), মোঃ সোহেল (২৫) এবং মোঃ জিয়াউল ইসলাম (২৭)। 

বৃহস্পতিবার ( ১০ অক্টোবর)  দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য জানান।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার

সাবরাং ইউনিয়নের মৌলভী মনির ও তার সহকারীরা স্থানীয় জনগন ও জনসাধারণদের জিম্মি করে জোরপূর্বক জমি দখল, লুটতরাজ, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপর্কম মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল বলে জানা যায়। এমন খবরে (১০ অক্টোবর)  বৃহস্পতিবার ভোররাত ২ টার সময়  বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ, র‍্যাব সিপিসি-১ এবং টেকনাফ পুলিশ এর সমন্বয়ে টেকনাফ উপজেলার কাটাবুনীয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভী মনির আহমেদ (৫২), মোঃ সোহেল (২৫) এবং মোঃ জিয়াউল ইসলাম (২৭) কে ২৩ টি বিভিন্ন দেশীয় অস্ত্র সহ আটক করা হয়। 

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। 

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo