ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শারদীয় দূর্গাপুজা-২০২৪ উপলক্ষ্যে রাতভর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বুধবার রাতে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান। এসময় বিজিবি, এনএসআই ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মন্ডপে মন্ডপে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী নাগরিক, পূজা মন্ডপের নিরাপত্তার দ্বায়িত্বে থাকা পুলিশ, আনসার ও সেচ্ছাসেবীদের সাথে কথা বলেন। এছাড়াও কুড়িগ্রাম জেলার অন্যান্য সকল থানা এলাকায় সম্মিলিতভাবে পূজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করছেন সংশ্লিষ্ট ইউএনও, সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জবৃন্দ।
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অ...
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...
নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

মন্তব্য (০)