প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে রাজিব হোসেন(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা। বুধবার(০৯ অক্টোবর) রাত সাড়ে আটটায় উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সে দেওয়ানবাগ পূর্বপাড়া এলাকার হোসেন মাদবরের ছেলে।
স্থানীয়রা জানান,বুধবার রাতে মাদক ব্যবসায়ী রাজিবের সাথে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী মিরাজ ও আয়াত গংদের সাথে মাদক ও চুরির মালামাল বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে কথা বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা রাজিবকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মদনপুর দি বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দু'পক্ষই দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাই সহ নানা অপকর্মের সাথে জড়িত। রাজিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বাড়িঘরে হামলা ভাংচুর করে এলাকাবাসী।
বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যার সাথে অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)