ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি দল।সোমবার রাতে বন্দরের কাইতাখালী বাস স্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছোড়া, দা, চাকু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকার। গ্রেপ্তারকৃতরা হলঃ মিশেল, শাহজালাল বাবু, রাহাত হোসেন, মেহেদী হাসান ও সোয়াদ ইসলাম।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া জানান, সোমবার রাতে বন্দরের কাইতাখালী এলাকায় ডাকাতদল মহাসড়ক ও বাসাবাড়িতে ডাকাতি প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করলে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ তাদের গ্রেফতার করা হয়। আসামীদের মিশেলের নামে তিনটি, সোয়াদ ইসলামের নামে তিনটি, শাহজালালের নামে দুইটি মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান,ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করে র্যাব আমাদের হেফাজতে দিয়েছে।আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম করে আদালতে প্রেরণ করেছি।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)