• লিড নিউজ
  • খেলাধুলা

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ সময় শেষ হয়ে আসছে, টের পাওয়া যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দিয়েছিলেন তেমন ইঙ্গিত।

এবার আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।  

মঙ্গলবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এই সিরিজের শেষ ম্যাচটি খেলেই তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি ঘটবে।

কেনিয়ার বিপক্ষে ২০০৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। এখন অবধি ১৩৯টি ম্যাচ খেলে ১১৭.৭৪ স্ট্রাইক রেট ও ২৩.৪৮ ২ হাজার ৩৯৫ রান এসেছে তার ব্যাট থেকে।

২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন তিনি, নেতৃত্ব দেন ২০২১ সালের বিশ্বকাপেও। তার অধীনে এই ফরম্যাটে সবচেয়ে বেশি ৪৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৬টি জয়ও পেয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo