• খেলাধুলা

৬৯ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাল আয়ারল্যান্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ধবলধোলাই করার স্বাদ পেল না তারা।

তৃতীয় ও শেষ ম্যাচে তাদের ৬৯ রানে হারিয়ে সান্ত্বনার জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। এনিয়ে দ্বিতীয়বার ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারাল তারা। প্রথমটি জিতেছিল ২০২১ সালে ম্যালাহাইডে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। ভালো সংগ্রহের ভিত গড়ে দেন অধিনায়ক পল স্টার্লিং। ক্যারিয়ারের ৩০তম ফিফটিতে ৯২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৮ রান করেন ডানহাতি এই ব্যাটার।  

শেষ দিকে ব্যাটিংয়ে ধস নামলেও একপ্রান্ত সামাল দেন দারুণ ফর্মে থাকা হ্যারি টেক্টর। তুলে নেন ক্যারিয়ারের ১২তম ফিফটি। ৪৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬০ রানে থামেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৬ রানে সর্বোচ্চ চারটি উইকেট নেন লিজাড উইলিয়ামস। এছাড়া দুটি করে শিকার ওটনিল বার্টম্যান ও আন্দিলে ফেলুকায়োর।

তাড়া করতে নেমে ২১৫ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। ভেস্তে যায় জেসন স্মিথের ৯৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৯১ রানের ইনিংস। এছাড়া আর কোনো ব্যাটারই ফিফটি ছুঁতে পারেননি। আইরিশদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন গ্রাহাম হিউম ও ক্রেইগ ইয়াং। দুটি শিকার মার্ক অ্যাডায়ারের।

দারুণ এক ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন স্টার্লিং। তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা লিজাড।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo